জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪

ছবি- প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার আমবাটি বাজারের পাশে নজিপুর-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি ভটভটিকে এড়াতে গিয়ে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।

আহতরা হলেন ধামইরহাট উপজেলার চকরহমত গ্রামের সোহাগ (১৯), নূর আলম (২৩), মিলন (৪৫) ও আজাদ হোসেন (৩০)।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নূর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। বাকি তিনজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার আমবাটি বাজারের পাশে নজিপুর-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি ভটভটিকে এড়াতে গিয়ে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।

আহতরা হলেন ধামইরহাট উপজেলার চকরহমত গ্রামের সোহাগ (১৯), নূর আলম (২৩), মিলন (৪৫) ও আজাদ হোসেন (৩০)।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নূর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। বাকি তিনজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত