আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় লাখাই থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সম্ভাব্য ৬৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ, পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রসহ বিভিন্ন বিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লাখাই উপজেলা শাখার সভাপতি আশিষ দাস গুপ্ত, সাধারণ সম্পাদক রনজিত চন্দ্র দেব, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপূর্ব চন্দ্র দেব এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণেশ গোস্বামীসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ওসি শরীফ আহমেদ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আয়োজকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের গুজব বা উসকানিতে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন