জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় জনসন বেবি সাবান জব্দ

ছবি- প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকা থেকে ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে এসব সাবান জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় জনসন বেবি সাবান পাচারের চেষ্টা করে। বিজিবির অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করা হয়।

জব্দ করা সাবানগুলোর সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় জনসন বেবি সাবান জব্দ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকা থেকে ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে এসব সাবান জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় জনসন বেবি সাবান পাচারের চেষ্টা করে। বিজিবির অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করা হয়।

জব্দ করা সাবানগুলোর সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত