জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় তিনশ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় শহরের মুন্সিপাড়ায় আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে  সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, জিপিএ-৫ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাইদুল ইসলাম বলেন, শুধু পরীক্ষার ফলাফলে সফল হলেই হবে না; শিক্ষার্থীদের আদর্শ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি নৈতিক ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের ক্রেস্ট, বই, কলম ও প্যাডসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ নেওয়ার জন্য ‘পরামর্শ বোর্ড’ও রাখা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় তিনশ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত