খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হরিধন মগপাড়া এলাকায় প্রায় সাড়ে চার একর জমিতে রোপণ করা তিন হাজার ইন্ডিয়ান ওডিসি-৩ জাতের বারোমাসি সাজনা গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন বাগানের উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের অভিযোগ, মাত্র দুই মাস আগে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে পাঁচ তরুণ হরিধন মগ পাড়ায় এই বাগান গড়ে তুলেছিলেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় সব চারা কেটে ফেলে তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে।
বাগানের ম্যানেজার মো. শামসুল হক জানান, বৃহস্পতিবার সারাদিন তিনি বাগানে ছিলেন।
শুক্রবার সকালে সার ও কীটনাশক প্রয়োগের কথা ছিল। তবে কেয়ারটেকারের ফোন পেয়ে বাগানে এসে দেখেন দুই থেকে তিন ফুট উচ্চতার প্রায় সব সাজনা গাছ মাটিতে পড়ে আছে। একই সঙ্গে শতাধিক তরমুজের চারা উপড়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি।
বাগানের অন্যতম উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম অভিযোগ করেন, শুরু থেকেই স্বশস্ত্র সংগঠন ইউপিডিএফের দায়িত্বপ্রাপ্ত অংসা মারমা বাগান করার বিরোধিতা করে আসছিলেন।
সন্ত্রাসীদের বাঁধা উপেক্ষা করেই পাঁচ তরুন বাগান সৃজন করেন। তাঁর দাবি, এ ঘটনায় তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী ও বিজিবিকে লিখিতভাবে অবহিত করার পাশাপাশি মাটিরাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাগানের কেয়ারটেকার সাইলাপ্রু মারমা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাগান থেকে বাড়ি যান। শুক্রবার সকালে বাগানে ফিরে এসে দেখেন সব চারা কেটে ফেলা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ঘটনার পর শুক্রবার বিকেলে পলাশপুর বিজিবি ব্যাটালিয়ন ও মাটিরাঙ্গা থানা পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন