জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গুইমারাতে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার- গ্রেফতার ৩

ছবি- প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার গুইমারাতে আন্তজেলা চোর চক্রের  ৩ সদস্য  গ্রেফতার ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। 

২৪শে সেপ্টেম্বর  রাতে গুইমারা থানার ২নং হাফছড়ি ইউপির ৬নং  বড়পিলাক এলাকার ৪নং এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় গুইমারা থানা পুলিশ তাদের আটক করে। 

জানা যায়, আম বাগানে স্থাপিত সাবমার্সিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মালিক মো: শুক্কুর আলী থানায় এজাহার দায়ের করেন। এর পর গুইমারা থানা পুলিশ তদন্ত শুরু করে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় গত ২৪/০৯/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৭.৪০ ঘটিকার সময় ০৫নং বড় পিলাক এলাকায় জনৈক দেলোয়ারের দোকানের পিছন থেকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলেন, সাকিবুল হাসান ওরফে হাসান(১৯), মো: শহিদুল ইসলাম(২১) ও মো: হাবিব(৩২)।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির ঘটনা স্বীকার করে এবং জানায় যে, চোরাই মালামাল আটক মো: হাবিবের বাসায় রয়েছে। পুলিশ অভিযান পরিচালনা করে মো: হাবিবের বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ কীটনাশক ও বিষ, ০২টি সাবমারসিবল পাম্প, বিভিন্ন রঙের ০৪ কয়েল ইলেকট্রিক ক্যাবল।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭০,৪৭৬/- টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গুইমারাতে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার- গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ি জেলার গুইমারাতে আন্তজেলা চোর চক্রের  ৩ সদস্য  গ্রেফতার ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। 

২৪শে সেপ্টেম্বর  রাতে গুইমারা থানার ২নং হাফছড়ি ইউপির ৬নং  বড়পিলাক এলাকার ৪নং এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় গুইমারা থানা পুলিশ তাদের আটক করে। 

জানা যায়, আম বাগানে স্থাপিত সাবমার্সিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মালিক মো: শুক্কুর আলী থানায় এজাহার দায়ের করেন। এর পর গুইমারা থানা পুলিশ তদন্ত শুরু করে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় গত ২৪/০৯/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৭.৪০ ঘটিকার সময় ০৫নং বড় পিলাক এলাকায় জনৈক দেলোয়ারের দোকানের পিছন থেকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলেন, সাকিবুল হাসান ওরফে হাসান(১৯), মো: শহিদুল ইসলাম(২১) ও মো: হাবিব(৩২)।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির ঘটনা স্বীকার করে এবং জানায় যে, চোরাই মালামাল আটক মো: হাবিবের বাসায় রয়েছে। পুলিশ অভিযান পরিচালনা করে মো: হাবিবের বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ কীটনাশক ও বিষ, ০২টি সাবমারসিবল পাম্প, বিভিন্ন রঙের ০৪ কয়েল ইলেকট্রিক ক্যাবল।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭০,৪৭৬/- টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত