জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চিলমারীতে সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের"এডভোকেসি সভা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে "ফ্রেন্ডশিপ এনজিওর (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তারের" এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের" সভা কক্ষে ফ্রেন্ডশিপ এনজিওর (FDIDP) প্রকল্পের সার্বিক সহযোগিতায়,"সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা" দপ্তরের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষার নানান বিষয়ের উপর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার আবু রায়হান। তিনি বলেন, আমরা সব সময় সমাজের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে থাকি, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা একটু বেশি করে দেখাশোনা করে থাকি। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার- ডাঃ প্রান্ত সরকার, ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ সোহেল রানা, ডাঃ সৌরভ দাস, ডাঃ সুমাইয়া সাবরিন। তারা বলেন,আমরা অন্যান্য রোগীদের চেয়ে প্রতিবন্ধী রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকি এবং তাদের সরকারী ভাবে চিকিৎসার জন্য সকল সহায়তা করে থাকি বলে জানান তারা।

 তারা আরও বলেন, যে কোন ধরনের প্রতিবন্ধী রোগীর বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদের সমস্যা গুলো সমাধানের জন্য চেষ্টা করব। এই ধরনের কাজের জন্য তারা ফ্রেন্ডশীপ এনজিও কে ধন্যবাদ জানান তারা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন (FDIDP) প্রজেক্টের প্রতিবন্ধী ব্যক্তিরা। উপস্থিত ছিলেন, রিহেলিটেশন অফিসার ও টেকনিক্যাল সুপার ভাইজার মোন্তাজুল রহমান, হাফিজুর রহমান, আনিছুর রহমানসহ আরও অনেকে। 

উক্ত এডভোকেসি সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন, (FDIDP)প্রজেক্ট ম্যানেজার রহুল আমিন সরকার।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চিলমারীতে সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের"এডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত