জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নলছিটির প্রধান শিক্ষক রিংকু জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

ছবি- প্রতিনিধি

ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারাহ্ পারভিন রিংকু। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ নলছিটিবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছেন।

সারাহ্ পারভিন রিংকুর এ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি পুরো নলছিটি উপজেলার জন্যও গৌরবের বিষয়। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এই স্বীকৃতি অন্যান্য শিক্ষককেও শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর ভূমিকা আরও উৎসাহব্যঞ্জক হবে।

নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারাহ্ পারভিন রিংকু বলেন, এ সাফল্য শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরসহ উপজেলার জন্যও গৌরবের বিষয়। আমি সবার কাছে দোয়া,পরামর্শ ও সহযোগিতা চাই। আমি যেনো আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নলছিটির প্রধান শিক্ষক রিংকু জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারাহ্ পারভিন রিংকু। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ নলছিটিবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছেন।

সারাহ্ পারভিন রিংকুর এ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি পুরো নলছিটি উপজেলার জন্যও গৌরবের বিষয়। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এই স্বীকৃতি অন্যান্য শিক্ষককেও শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর ভূমিকা আরও উৎসাহব্যঞ্জক হবে।

নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারাহ্ পারভিন রিংকু বলেন, এ সাফল্য শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরসহ উপজেলার জন্যও গৌরবের বিষয়। আমি সবার কাছে দোয়া,পরামর্শ ও সহযোগিতা চাই। আমি যেনো আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত