জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে প্রবাসী স্ত্রীর টাকা-স্বর্ণ নিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ

ছবি : প্রতিনিধি

বগুড়ার ধুনটে সৌদি আরবে থাকা স্ত্রীর পাঠানো টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পর দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে আকুল রাজ (৩০) নামের এক মুদি দোকানির বিরুদ্ধে। 

প্রবাস থেকে দেশে ফিরে স্বামীর বাড়িতে গেলে ওই নারীকে স্ত্রী হিসেবে অস্বীকার এবং প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভূতবাড়ী গ্রামের আকুল রাজের সঙ্গে রাজবাড়ী জেলার ফরিদপুর গ্রামের আব্দুল ওহাবের মেয়ে মরিয়ম বেগমের বিয়ে হয়। 

বিয়ের প্রায় দুই বছর পর কর্মসংস্থানের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় মরিয়ম সৌদি আরবে যান।

অভিযোগে মরিয়ম বেগম উল্লেখ করেন, সৌদি আরবে যাওয়ার আগে স্বামীর ব্যবসার জন্য তিনি ৩ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার শ্বশুরবাড়িতে রেখে যান। 

পরে প্রবাসে গিয়ে প্রায় দেড় বছরে নিজের উপার্জন থেকে আরও প্রায় ৮ লাখ টাকা স্বামীর কাছে পাঠান। তবে গত তিন মাস ধরে স্বামী তার সঙ্গে ঠিকমতো যোগাযোগ করছিলেন না।

এরপর গত ২০ সেপ্টেম্বর সকালে মরিয়ম বেগম সৌদি আরব থেকে দেশে ফিরে স্বামীর বাড়িতে গেলে আকুল রাজ তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামীর পরিবারের সদস্যসহ কয়েকজন তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) মরিয়ম বেগম বাদী হয়ে আকুল রাজসহ একই পরিবারের সাতজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ধুনটে প্রবাসী স্ত্রীর টাকা-স্বর্ণ নিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত