জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নৌকা বাইচ সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান

ছবি : প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৬ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, দেশের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দিতে হবে। এ জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব।

তিনি আরও  বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্য। ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকা বাইচ দেখে যে নির্মল আনন্দ উপভোগ করতেন, সময়ের পরিবর্তন ও সামাজিক জটিলতার কারণে সেই আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। 

ঐতিহ্যবাহী এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে হারিয়ে যাওয়া আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারও ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে দেশকে একটি সুন্দর, ঐতিহ্যময় ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। 

লেখাপড়া, রাজনীতি ও দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের পুনর্জাগরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।

নৌকা বাইচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিবপুর ও রায়পুরার নেতৃবৃন্দ এবং কর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। 

পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান নৌকা বাইচ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার ও শিবপুর  উপজেলা নির্বাহী অফিসার  ফারজানা ইয়াসমিন প্রমুখ।

নরসিংদীর শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন গ্রামবাংলার সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা জাগিয়েছে।হাজার হাজার দর্শক নদীর দুই পাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নৌকা বাইচ সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত