জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

গজারিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ছবি- প্রতিনিধি

দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার ভবেরচর থানা গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গজারিয়া উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে এলাকাটিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসহাক আলী ও মাসুদ ফারুক, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু,মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার,মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী এবং বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য প্রদানকালে গজারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক আলী বলেন, "সংগঠনকে আরও শক্তিশালী করতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে হবে।"

সমাবেশে বক্তারা দেশে যেকোনো ধরনের সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে সব নেতাকর্মীকে একতাবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার ভবেরচর থানা গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গজারিয়া উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে এলাকাটিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসহাক আলী ও মাসুদ ফারুক, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু,মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার,মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী এবং বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য প্রদানকালে গজারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক আলী বলেন, "সংগঠনকে আরও শক্তিশালী করতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে হবে।"

সমাবেশে বক্তারা দেশে যেকোনো ধরনের সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে সব নেতাকর্মীকে একতাবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত