জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ছবি- প্রতিনিধি

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় আঞ্চলিক পার্সপোর্ট অফিসে এই অভিযান চালানো হয়।

জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন জামালপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে। 

অভিযানের অংশ হিসেবে প্রথমে সেবা গ্রহীতা হিসেবে সাদা পোশাকে পাসপোর্ট অফিসের সামনে থাকা কম্পিউটারের দোকানগুলোতে খোঁজ নেয়া হয় এবং তারা জানায়, এসব কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করে দেয়া হয়। 

এক্ষেত্রে আবেদনে সুনির্দিষ্ট কিছু চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, যারা সরাসরি পাসপোর্ট আবেদন করে তারা বিভিন্ন ভোগান্তির শিকার হয়। পরবর্তীতে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের সহযোগিতা নিয়ে পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। 

এ সময় অভিযান চালিয়ে পাসপোর্টের বিভিন্ন আবেদনে বিশেষ প্রতীকি চিহ্নের প্রমাণ পাওয়া যায়, তবে অভিযানের খবর পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়, যে কারনে অভিযান চলাকালে হাতে নাতে কাউকে আটক করা যায়নি। 

একজনকে পাওয়া গেলেও তাকে সর্তক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযান চলাকালে আবেদনে বিশেষ চিহ্ন বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারেনি। 

অভিযানে প্রাপ্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারা পরবর্তী নির্দেশনা দিলে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। দুদকের অভিযান চলাকালে জামালপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতিউর রহমানসহ দুুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত