জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

শেরপুরে বাল্যবিবাহ নিরোধ, মাদক,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সভা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

বগুড়ার শেরপুরে মঙ্গলবার  (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসা মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ নিরোধ, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও মানবপাচার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এবং শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার শরীরচর্চা শিক্ষক মাহমুদুল্লাহ কাফির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হাসান, শেরপুর উপজেলা মহিলাদলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার সভাপতি আলী হাসান, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ, শিক্ষার্থী ইসরাত জাহান ও রুহুল আমিন সাগর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী আসওয়াদ। সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধ, মাদক নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, এসব সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন সবসময় সজাগ রয়েছে। তবে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শেরপুরে বাল্যবিবাহ নিরোধ, মাদক,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে মঙ্গলবার  (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসা মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ নিরোধ, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও মানবপাচার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এবং শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার শরীরচর্চা শিক্ষক মাহমুদুল্লাহ কাফির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হাসান, শেরপুর উপজেলা মহিলাদলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার সভাপতি আলী হাসান, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ, শিক্ষার্থী ইসরাত জাহান ও রুহুল আমিন সাগর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী আসওয়াদ। সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধ, মাদক নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, এসব সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন সবসময় সজাগ রয়েছে। তবে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত