জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

ছবি : প্রতিনিধি

সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার তজুমুদ্দিন থানাধীন চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার রাত ১ টা হতে সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি দেশীয় পাইপ গান, ৩ টি রকেট ফ্লেয়ার, ১৫ রাউন্ড পিস্তল বল, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড রাইফেল বল ও ৪ টি দেশীয় অস্ত্রসহ ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। 

আটককৃত দুষ্কৃতিকারী আব্বাস মাঝি (৪৬), মোঃ আলমগীর (৪৩), এবং মোঃ আলমগীর হোসেন (৪১) ভোলা জেলার তজুমুদ্দিন থানার বাসিন্দা। উল্লেখ্য, তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার তজুমুদ্দিন থানাধীন চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার রাত ১ টা হতে সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি দেশীয় পাইপ গান, ৩ টি রকেট ফ্লেয়ার, ১৫ রাউন্ড পিস্তল বল, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড রাইফেল বল ও ৪ টি দেশীয় অস্ত্রসহ ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। 

আটককৃত দুষ্কৃতিকারী আব্বাস মাঝি (৪৬), মোঃ আলমগীর (৪৩), এবং মোঃ আলমগীর হোসেন (৪১) ভোলা জেলার তজুমুদ্দিন থানার বাসিন্দা। উল্লেখ্য, তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত