জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

ধুনটে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
ছবি : প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। 

এ সময় মাদকদ্রব্য সেবনের দায়ে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার সুরগ্রাম গ্রামের রজু মিয়ার ছেলে জোবায়ের হোসেন (২৮), পারধুনট গ্রামের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলাম (২৬), উল্লাপাড়া গ্রামের জামাত আলীর ছেলে সেলিম রেজা (৩৬) এবং বিলচাপড়ী গ্রামের মোজাহার আলীর ছেলে ইউসুব আলী (২১)।

ভ্রাম্যমাণ আদালত আরিফুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং জোবায়ের হোসেন, সেলিম রেজা ও ইউসুব আলীকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দণ্ডপ্রাপ্ত চারজনকে ধুনট থানা থেকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত চারজনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। 

এ সময় মাদকদ্রব্য সেবনের দায়ে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার সুরগ্রাম গ্রামের রজু মিয়ার ছেলে জোবায়ের হোসেন (২৮), পারধুনট গ্রামের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলাম (২৬), উল্লাপাড়া গ্রামের জামাত আলীর ছেলে সেলিম রেজা (৩৬) এবং বিলচাপড়ী গ্রামের মোজাহার আলীর ছেলে ইউসুব আলী (২১)।

ভ্রাম্যমাণ আদালত আরিফুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং জোবায়ের হোসেন, সেলিম রেজা ও ইউসুব আলীকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দণ্ডপ্রাপ্ত চারজনকে ধুনট থানা থেকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত চারজনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত