“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাকে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বড়পিলাক ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তরব আলী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মিলন ও আওলাদ হোসেন বাদল,গুইমারা থানার এসআই আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলী,উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাজুল ইসলাম ও মো. খায়রুল বাশার, উলামা দলের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবদুল আলী এবং সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা এবং বাল্যবিবাহের ক্ষতিকর পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, বিএনপি পরিবারের কোনো সদস্য মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সমাজের কেউ মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
গুইমারা থানার এসআই (সেকেন্ড অফিসার) আইয়ুব আলী বলেন, মাদকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একটি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি মাদক ও বাল্যবিবাহের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও মাদক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে দ্রুত স্থানীয় পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে সবাইকে সহযোগিতা করতে হবে।
বক্তারা বলেন, মোবাইল ফোন শিক্ষাসহ বিভিন্ন ইতিবাচক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর অপব্যবহার তরুণদের মধ্যে ক্ষতিকর অভ্যাস তৈরি করছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তবে মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশ থেকে মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এবং তরুণ প্রজন্মকে নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন