আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হ্যাটট্রিক জয়ের আশায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেন বাগজানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হক।
গত ২০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ইউনিয়নের ভীমপুর গ্রামের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লা থেকে শত শত নারী-পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজমুল হক বলেন,দীর্ঘ ১০ বছর আপনাদের ভোটে আমি শুধু চেয়ারম্যান নই, আপনাদের সেবক হিসেবে সুখে-দুঃখে পাশে যেমন ছিলাম, আগামীতেও থাকবো। আপনারা যে আমাকে সত্যিই ভালোবাসেন, তার প্রমাণ আজকে আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
তিনি আরও বলেন, "আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আবারও নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের ভোটের মর্যাদা আমি আগামী পাঁচ বছর সম্মানের সহিত রক্ষা করবো, ইনশাআল্লাহ।"
এ সময় উপস্থিত সাধারণ ভোটাররা আগামী নির্বাচনেও বিপুল ভোটে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি হিসেবে নাজমুল হককে পুনরায় নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময় সভায় দল-মত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন