জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সিলেট আল্ট্রা ট্রেইল রানে ৭১ কিলোমিটার পাড়ি দিলেন আদমদীঘির জাহিদ

ছবি- প্রতিনিধি

সিলেট আল্ট্রা ট্রেইল রান ২০২৬-এ অংশ নিয়ে সফলভাবে ৭১ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার মোঃ জাহেদুল ইসলাম জাহিদ। নির্ধারিত ১২ ঘণ্টার মধ্যে তিনি এ দূরত্ব সম্পন্ন করেন ১১ ঘণ্টায়।

গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ সিলেটে ‘রান ৭১’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় সিলেট আল্ট্রা ট্রেইল রান ২০২৬। ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এই দৌড় শেষ হয় বিকেল ৫টা ৩০ মিনিটে। দুর্গম ও উঁচু-নিচু পাহাড়ি পথ, চা-বাগানের টিলা এবং অফ-রোড ট্রেইল পেরিয়ে জাহেদুল ইসলাম জাহিদ সফলভাবে ৭১ কিলোমিটার রান সম্পন্ন করেন।

এর আগে জাহিদ ১০০ ও ৫০ কিলোমিটার দূরত্বের আল্ট্রা ট্রেইল রান সম্পন্ন করেছেন। এছাড়া তিনি পাঁচটি ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার), ৩৫টিরও বেশি হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার) এবং বিভিন্ন দূরত্বের আরও ৩৫-৪০টির বেশি ম্যারাথনে অংশ নিয়ে সফলভাবে দৌড় সম্পন্ন করেছেন।

আল্ট্রা ট্রেইল রানের অভিজ্ঞতা সম্পর্কে জাহেদুল ইসলাম জাহিদ বলেন, “আল্ট্রা রান সব সময় অ্যাডভেঞ্চারে ভরা একটি রান। দীর্ঘ সময় অফ-রোডে দৌড়াতে হয়। এবারের রানটি হয়েছে সিলেটের উঁচু-নিচু চা-বাগানের টিলার ভেতর দিয়ে। সাধারণত মানুষ কম চলাচল করেন—এমন প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে দৌড়ানোর পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাওয়া যায়।”

দৌড়ের পাশাপাশি সাঁতারেও রয়েছে জাহিদের সাফল্য। তিনি বাংলা চ্যানেল সাঁতার ২০২৬-এ অংশ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত প্রায় ১৬.১ কিলোমিটার সাঁতার সফলভাবে সম্পন্ন করেন। এছাড়া কাপ্তাই লেকের শুভলং চ্যানেলে ১৭ কিলোমিটার, পদ্মা নদীতে ৭ কিলোমিটার, মেঘনা নদীতে ৫ কিলোমিটার এবং যমুনা নদীতে ৫ কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন।

ব্যক্তিগত জীবনে জাহেদুল ইসলাম জাহিদ একটি জার্মান বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। চাকরির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি আদমদীঘি উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তার এই সাফল্যে নিজ এলাকা ও পরিচিতজনদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দৌড় ও সাঁতারে তার ধারাবাহিক সাফল্যের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি আরও এগিয়ে যাবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সিলেট আল্ট্রা ট্রেইল রানে ৭১ কিলোমিটার পাড়ি দিলেন আদমদীঘির জাহিদ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত