সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মাটিরাঙ্গায় জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে শান্তিপূর্ণ মোটরসাইকেল শোডাউন করেছে মাটিরাঙ্গা পৌর ও কলেজ ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গার দলীয় কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মোটর সাইকেল শোডাউন শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ দিদার হোসেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রদল নেতা মো. শাহিন আলম ও মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ছাত্রনেতা মো. সজিব হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মাটিরাঙ্গার মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের নৈরাজ্য বা জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না। কোথাও এমন কর্মকাণ্ডের চেষ্টা হলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তারা। তারা বলেন, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে জনগন প্রতিহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, সাবেক সদস্য মো. মামুন, মো. ইসমাইল হোসেন সুজন, মো. নাজিম উদ্দিন রাজু, ছাত্রনেতা মো. শাহজাহান আলী সাজু এবং কলেজ ছাত্রদল নেতা মো. জুবায়ের হোসেন সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন