জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বাঘায় পুলিশের অভিযানে মাদক ও চুরি মামলায় ৪ জন গ্রেফতার

ছবি : প্রতিনিধি

বাঘায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরি মামলাসহ ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের দিক-নির্দেশনায় শুক্রবার রাত ও শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদক মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাজিব মিয়া (২৫) পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। 

গত রাতে নিজ এলাকা থেকে তাকে ২১ পিস আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে চুরি ও অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- বাঘা পৌরসভার কলিগ্রামের আজিজুল সরকারের ছেলে বাবু (২৪) ও নারায়ণপুর গ্রামের সাপাহার আলীর ছেলে রাসেল (২৮)। চুরি মামলায় তাদের নারায়ণপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। 

এছাড়া নিয়মিত মামলার এজাহারনামীয় প্রধান আসামি আলাইপুর মহাজনপাড়ার খাকসার আলীর ছেলে মিজান (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বাঘায় পুলিশের অভিযানে মাদক ও চুরি মামলায় ৪ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাঘায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরি মামলাসহ ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের দিক-নির্দেশনায় শুক্রবার রাত ও শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদক মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাজিব মিয়া (২৫) পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। 

গত রাতে নিজ এলাকা থেকে তাকে ২১ পিস আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে চুরি ও অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- বাঘা পৌরসভার কলিগ্রামের আজিজুল সরকারের ছেলে বাবু (২৪) ও নারায়ণপুর গ্রামের সাপাহার আলীর ছেলে রাসেল (২৮)। চুরি মামলায় তাদের নারায়ণপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। 

এছাড়া নিয়মিত মামলার এজাহারনামীয় প্রধান আসামি আলাইপুর মহাজনপাড়ার খাকসার আলীর ছেলে মিজান (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত