জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবি থানা পুলিশের বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি থানার ওসির নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল করতে সক্ষম হলেও একাধিক মাদক মামলার তালিকাভুক্ত আসামি বিটুল সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর গোপালপুর মাদক ব্যবসায়ী বিটুলের বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থাকা ১৬০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

থানার রেকর্ড অনুযায়ী, বিটুলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মোট ১৩'টির অধিক মামলা হয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় চার্জশিটভুক্ত এবং কয়েকটি মামলা আদালতে বিচারাধীন আছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, বিটুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। রবিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করা হলেও সে কৌশলে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে পলাতক মাদক মামলা দায়ের করা হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবি থানা পুলিশের বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি থানার ওসির নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল করতে সক্ষম হলেও একাধিক মাদক মামলার তালিকাভুক্ত আসামি বিটুল সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর গোপালপুর মাদক ব্যবসায়ী বিটুলের বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থাকা ১৬০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

থানার রেকর্ড অনুযায়ী, বিটুলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মোট ১৩'টির অধিক মামলা হয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় চার্জশিটভুক্ত এবং কয়েকটি মামলা আদালতে বিচারাধীন আছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, বিটুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। রবিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করা হলেও সে কৌশলে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে পলাতক মাদক মামলা দায়ের করা হয়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত