বগুড়ার দুপচাঁচিয়ায় পৃথক অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুপচাঁচিয়া থানা পুলিশ জিয়ানগর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। অভিযানে ওই এলাকার মৃত বেলাল মন্ডলের ছেলেকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে পুলিশ ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি কেএম মামুনুর রশিদ কামালকে (৫৫) গ্রেপ্তার করে। তিনি দাশরা ছোট বেড়াগ্রাম এলাকার মৃত আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক ওরফে আবুল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন