জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ,ডিলার পলাতক

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সার পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রশাসনের উপস্থিতিতে জব্দ করা ২০ বস্তা সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে মোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করে দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের সারগুলো পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাটে পাচার করছিলেন। প্রশাসনের অভিযান টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সরকারি সার অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাত পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, মজুত বা পাচার বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ,ডিলার পলাতক

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সার পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রশাসনের উপস্থিতিতে জব্দ করা ২০ বস্তা সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে মোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করে দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের সারগুলো পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাটে পাচার করছিলেন। প্রশাসনের অভিযান টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সরকারি সার অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাত পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, মজুত বা পাচার বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত