জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

ছবি : প্রতিনিধি

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতাসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন অডিটোরিয়ামে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ। সঞ্চালনা করেন সদস্যসচিব মো. নাসির উদ্দীন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের ন্যায়সংগত বিভিন্ন দাবি ও অধিকার উপেক্ষিত হয়ে আসছে। এসব দাবি বাস্তবায়নের জন্যই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

দলিল লেখকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদা এবং রেজিস্ট্রির জন্য দলিল দাখিলের সুযোগ না দেওয়া।

এ ছাড়া উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে রেজিস্ট্রি অফিসের চত্বরে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, দলিল লেখা বা মুসাবিদা করার কারণে দলিল লেখকদের আসামি করে মামলা না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখকসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে সাতক্ষীরার সব দলিল লেখককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত