জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আশুলিয়ায় ১৯ দিন ধরে অনশনে গার্মেন্টস শ্রমিকরা

ছবি : প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইলে আলিয়া মাদ্রাসা রোডে অবস্থিত ক্লথিং কার্নিভালস লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে টানা ১৯ দিন ধরে দিন-রাত অনশন কর্মসূচি পালন করছেন।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া তিন মাসের বেতন-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু, মামলা-হামলা ও হয়রানি বন্ধ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

এ সময় আন্দোলনরত শ্রমিকরা কারখানার মালিক ইসমাইলের বিরুদ্ধে শ্রমিকদের মারধরের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বিভিন্ন ধরনের হুমকির কারণে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া পাওনা পরিশোধ, কারখানা চালু এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

তবে মালিক ইসমাইলের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় ১৯ দিন ধরে অনশনে গার্মেন্টস শ্রমিকরা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইলে আলিয়া মাদ্রাসা রোডে অবস্থিত ক্লথিং কার্নিভালস লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে টানা ১৯ দিন ধরে দিন-রাত অনশন কর্মসূচি পালন করছেন।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া তিন মাসের বেতন-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু, মামলা-হামলা ও হয়রানি বন্ধ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

এ সময় আন্দোলনরত শ্রমিকরা কারখানার মালিক ইসমাইলের বিরুদ্ধে শ্রমিকদের মারধরের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বিভিন্ন ধরনের হুমকির কারণে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া পাওনা পরিশোধ, কারখানা চালু এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

তবে মালিক ইসমাইলের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত