জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সদর থানা

জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি" স্লোগানকে সামনে রেখে ​জয়পুরহাটে জেলা পুলিশ সুপারের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের  ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইন্স মাঠে জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

​প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগেই আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জয়পুরহাট সদর থানা দল।

​বালক বিভাগের ফাইনাল ম্যাচে জয়পুরহাট সদর থানা বালক দল ৬৬-৪৩ পয়েন্টের বড় ব্যবধানে আক্কেলপুর থানা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বালিকা বিভাগের উত্তেজনাপূর্ণ ফাইনালে আক্কেলপুর থানা বালিকা দলকে ৪২-৩৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নেয় জয়পুরহাট সদর থানা বালিকা দল।

​খেলা শেষে জয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এবং পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এবং আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি" স্লোগানকে সামনে রেখে ​জয়পুরহাটে জেলা পুলিশ সুপারের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের  ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইন্স মাঠে জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

​প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগেই আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জয়পুরহাট সদর থানা দল।

​বালক বিভাগের ফাইনাল ম্যাচে জয়পুরহাট সদর থানা বালক দল ৬৬-৪৩ পয়েন্টের বড় ব্যবধানে আক্কেলপুর থানা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বালিকা বিভাগের উত্তেজনাপূর্ণ ফাইনালে আক্কেলপুর থানা বালিকা দলকে ৪২-৩৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নেয় জয়পুরহাট সদর থানা বালিকা দল।

​খেলা শেষে জয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এবং পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এবং আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত