জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রিয়ান গ্রেফতার

ছবি- প্রতিনিধি

কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য ওয়াসিপ ইসলাম রিয়ান (ওরফে বিনয়)কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে গভীর রাতে পৌর শহরের কৃষ্ণপুর তালতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রিয়ান গোপনে সংগঠিত ছাত্রলীগের মিছিল-সমাবেশে নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে টায়ারে অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

ওসি মো. কামাল হোসেন বলেন, ওয়াসিপ ইসলাম রিয়ানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রিয়ান গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য ওয়াসিপ ইসলাম রিয়ান (ওরফে বিনয়)কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে গভীর রাতে পৌর শহরের কৃষ্ণপুর তালতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রিয়ান গোপনে সংগঠিত ছাত্রলীগের মিছিল-সমাবেশে নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে টায়ারে অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

ওসি মো. কামাল হোসেন বলেন, ওয়াসিপ ইসলাম রিয়ানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত