জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে জমি অধিগ্রহণে ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

ছবি- প্রতিনিধি

জয়পুরহাট-পাঁচবিবি-হিলি পাকা সড়কটি ফোরলেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনের নির্ধারিত মূল্য বর্তমান বাজার মূল্যের তুলনায় অনেক কম হওয়ায় ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত জমির মালিকগণ।

‎১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের আয়োজনে পাঁচবিবি পৌর তিনমাথা সড়কে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত জমির মালিক এটিএম জাহিদুর রহমান রানা, এডভোকেট মোখলেসুর রহমান,সমাজসেবক মাহবুবুর রহমান টুকু সরদার, রাফি চৌধুরী,ফয়সাল আহমেদ, নাহিদ কাজী শাওন, ও সমর কুমার দাস প্রমুখ।

‎জানা যায়,স্থাবর সম্পত্তি ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল নিয়ন্ত্রণ আইন ২০১৭ এর ২১ নম্বর আইনের ৮ ধারা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে সড়কের পাশের জমি মালিকদের কাছে পত্র প্রেরণ করেন। ওই পরিপত্রে পাঁচবিবি পৌরসভার দমদমা মৌজায় শতক প্রতি ১ লক্ষ ৮৫ হাজার টাকা, নাকরগাছীতে ২৬ হাজার টাকা এবং বালিঘাটায় ৭০ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়।

‎বক্তারা বলেন, বর্তমানে ওই এলাকায় জমির বাজার মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি। এত কম মূল্যে জমি অধিগ্রহণ করা হলে আমরা ভিষন ক্ষতিগ্রস্ত হবো। অবিলম্বে বাজার মূল্য যাচাই করে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান নইলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন তারা। শেষে একই দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে জমি অধিগ্রহণে ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাট-পাঁচবিবি-হিলি পাকা সড়কটি ফোরলেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনের নির্ধারিত মূল্য বর্তমান বাজার মূল্যের তুলনায় অনেক কম হওয়ায় ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত জমির মালিকগণ।

‎১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের আয়োজনে পাঁচবিবি পৌর তিনমাথা সড়কে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত জমির মালিক এটিএম জাহিদুর রহমান রানা, এডভোকেট মোখলেসুর রহমান,সমাজসেবক মাহবুবুর রহমান টুকু সরদার, রাফি চৌধুরী,ফয়সাল আহমেদ, নাহিদ কাজী শাওন, ও সমর কুমার দাস প্রমুখ।

‎জানা যায়,স্থাবর সম্পত্তি ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল নিয়ন্ত্রণ আইন ২০১৭ এর ২১ নম্বর আইনের ৮ ধারা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে সড়কের পাশের জমি মালিকদের কাছে পত্র প্রেরণ করেন। ওই পরিপত্রে পাঁচবিবি পৌরসভার দমদমা মৌজায় শতক প্রতি ১ লক্ষ ৮৫ হাজার টাকা, নাকরগাছীতে ২৬ হাজার টাকা এবং বালিঘাটায় ৭০ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়।

‎বক্তারা বলেন, বর্তমানে ওই এলাকায় জমির বাজার মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি। এত কম মূল্যে জমি অধিগ্রহণ করা হলে আমরা ভিষন ক্ষতিগ্রস্ত হবো। অবিলম্বে বাজার মূল্য যাচাই করে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান নইলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন তারা। শেষে একই দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত