জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

‎পাঁচবিবিতে ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও হোটেলে দুর্ধর্ষ চুরি

ছবি : প্রতিনিধি

‎জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার প্রাণকেন্দ্র পাঁচমাথায় অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেলে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। 

‎১৯শে সেপ্টেম্বর শনিবার ভোররাতে হোটেলের পিছনের জানালার গ্রিল কেটে হোটেলের ভিতরে প্রবেশ করে চালের বস্তা সহ দই, মিষ্টি, সয়াবিন তেল ও ড্রয়ার ভেঙ্গে ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। 

‎‎এ বিষয়ে ঘোষ মিষ্টান্ন ভান্ডার এবং হোটেলের মালিক  শ্রী উপেন চন্দ্র ঘোষ বলেন, পাঁচবিবির পাঁচমাথায় দীর্ঘদিন যাবত সুনামের সহিত হোটেল ব্যবসা করে আসছি। 

আমার সাথে কারো ব্যক্তিগত শত্রুতা নাই, কে বা কাহারা আজ ভোররাতে হোটেলের পিছনের জানালার গ্রিল কেটে চালের বস্তা, তৈলসহ মিষ্টি দই কিছু নগদ টাকা চুরি করে য়ায়। ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট ব্যবসা-বাণিজ্য যদি এভাবে চুরি হয় তাহলে আমরা কি করে ব্যবসা করব । 

‎তিনি উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করেন আশেপাশে যারা চুরির সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসুন এবং বিচারের সম্মুখীন করুন।

‎‎এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, চুরির বিষয়টি আমি এখনো জানিনা, অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

‎পাঁচবিবিতে ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও হোটেলে দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার প্রাণকেন্দ্র পাঁচমাথায় অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেলে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। 

‎১৯শে সেপ্টেম্বর শনিবার ভোররাতে হোটেলের পিছনের জানালার গ্রিল কেটে হোটেলের ভিতরে প্রবেশ করে চালের বস্তা সহ দই, মিষ্টি, সয়াবিন তেল ও ড্রয়ার ভেঙ্গে ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। 

‎‎এ বিষয়ে ঘোষ মিষ্টান্ন ভান্ডার এবং হোটেলের মালিক  শ্রী উপেন চন্দ্র ঘোষ বলেন, পাঁচবিবির পাঁচমাথায় দীর্ঘদিন যাবত সুনামের সহিত হোটেল ব্যবসা করে আসছি। 

আমার সাথে কারো ব্যক্তিগত শত্রুতা নাই, কে বা কাহারা আজ ভোররাতে হোটেলের পিছনের জানালার গ্রিল কেটে চালের বস্তা, তৈলসহ মিষ্টি দই কিছু নগদ টাকা চুরি করে য়ায়। ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট ব্যবসা-বাণিজ্য যদি এভাবে চুরি হয় তাহলে আমরা কি করে ব্যবসা করব । 

‎তিনি উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করেন আশেপাশে যারা চুরির সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসুন এবং বিচারের সম্মুখীন করুন।

‎‎এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, চুরির বিষয়টি আমি এখনো জানিনা, অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত