দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ বিজিবির অধীনস্থ আমতলী, খানপুর, জলপাইতলী ও সুন্দরা বিওপি পৃথক চারটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৭৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৭০১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে চালিয়ে যাওয়া হবে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন