রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আড়ানী পৌর বিএনপির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ । সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক।
মঞ্চে চারঘাট ও বাঘা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আড়ানী পৌর ও ইউনিয়নের কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার নিয়ে শুভেচ্ছা জানাতে আসে।
অনুষ্ঠান বিকাল ৫টায় শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয় । প্রধান অতিথির বক্তব্যে কালে আবু সাইদ চাঁদ এমপি বলেন, বিএনপি সরকার গঠনের পর ক্ষমতায় বসে নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে কাজ করছে এবং করবে।
তিনি বলেন, বিগত বছরগুলোতে জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটে শাহরিয়ার আলম আওয়ামী লীগের এমপি হয়েছিল। বিএনপির দলীয় প্রধানের সিদ্ধান্তে ভোটে আসে নাই।
আওয়ামী লীগের শাহরিয়ার আলম এমপি হয়ে বিএনপি সহ জামায়াতের নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও প্রশাসন দিয়ে নির্যাতন করেছে। পালিয়ে না থেকে বর্তমান সময়ে চারঘাট বাঘায় এসে রাজনীতি করুক।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টুর সঞ্চালনায় ও যুবদলের নেতা মহিদুল ইসলাম জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি ,জেলা যুবদলের সদস্য জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি রাশিদুল ইসলাম রাসু প্রমুখ।
এদিকে সংবর্ধনাকে ঘিরে কিছু ঘোষণায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। আড়ানী পৌর বাজার ও স্টেশন বাজার বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আড়ানী পৌর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, "গতকাল মাইকিং করে বলা হয়েছে বুধবার এমপির সংবর্ধনা উপলক্ষে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর বাজার ও স্টেশন বাজার বন্ধ রাখতে হবে। তারা বলেন,এমপি মহোদয়ের সংবর্ধনা আমরা সমর্থন করি, কিন্তু বাজার বন্ধ করে সংবর্ধনা করতে হবে কেন? এতে আমাদের বিক্রি বন্ধ, সাধারণ মানুষের ভোগান্তি।"
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, "স্যাররা বলেছেন অনুষ্ঠানে যেতেই হবে। এতে কেউ কেউ শিক্ষা প্রতিষ্ঠানে রান্না করা খিচুড়ি খেয়ে এসেছিলেন। আবার কেউ স্যারের কথায় সাথে খাবার এনেছিলেন। কেউ ২টার পরে বাড়িতে গিয়ে খাবার খেয়ে অনুষ্ঠানে এসেছিলেন।
অন্যদিকে ফ্যামিলি কার্ড পেতে হলে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কয়েকজন নারীর সাথে কথা বললে তারা মুখ খুলে কিছু বলতে চাননি।
এ বিষয়ে স্থানীয় বিএনপির কয়েকজন প্রবীণ সমর্থক বলেন, সংবর্ধনা অনুষ্ঠান একটি ইতিবাচক উদ্যোগ, তবে বাজার বন্ধ এবং স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে আনার মতো সিদ্ধান্ত দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।
আড়ানী মনোমহনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বলেন, বাধ্যতামূলক শিক্ষার্থীদের থাকতে বলা হয়নি। যেহেতু তার স্কুল মাঠে অনুষ্ঠান, সেই হিসেবে থাকার জন্য বলা হয়েছে।
উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সচেতন মহল বলেন, রাজনৈতিক সংবর্ধনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যবহার এবং বাজার বন্ধের মতো জনভোগান্তিমূলক সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত।এ বিষয়ে জানতে আয়োজক কমিটির সভাপতি তোজাম্মেল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এমপি মহোদয়ের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, বাজার বন্ধের বিষয়টি তার জানা নাই।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন