জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

ধামইরহাটে খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

১৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় এবং জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে   ক্লাইমেট চেঞ্জ-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৪নং উমার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।

 জলবায়ু পরিবর্তন ও খরার বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থাপনায় দক্ষ করে তোলাই ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

প্রশিক্ষণে খরা সহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, মাটি ও পানি ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন ধামইরহাট উপজেলা কৃষি দপ্তরের উপসহকারী কৃষি উন্নয়ন কর্মকর্তা মারুফ হোসেন ও লাবনী খাতুন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি মবিলাইজেশন অফিসার (কৃষি) মঞ্জুরুল ইসলাম। এছাড়াও জাকস ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শরিফুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ইমরান হাসান রোজ,সিভিল ইঞ্জিনিয়ার অনিক মাহমুদ, হিসাব কর্মকর্তা ফরহাদ হোসাইন উপস্থিত থেকে নিজ নিজ দায়ীত্ব পালন করেন। 

অংশগ্রহণকারী কৃষকরা প্রশিক্ষণের মাধ্যমে খরা মোকাবিলায় উপযোগী কৃষি প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন এবং নিজেদের কৃষি কার্যক্রমে তা প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ধামইরহাটে খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

১৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় এবং জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে   ক্লাইমেট চেঞ্জ-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৪নং উমার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।

 জলবায়ু পরিবর্তন ও খরার বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থাপনায় দক্ষ করে তোলাই ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

প্রশিক্ষণে খরা সহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, মাটি ও পানি ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন ধামইরহাট উপজেলা কৃষি দপ্তরের উপসহকারী কৃষি উন্নয়ন কর্মকর্তা মারুফ হোসেন ও লাবনী খাতুন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি মবিলাইজেশন অফিসার (কৃষি) মঞ্জুরুল ইসলাম। এছাড়াও জাকস ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শরিফুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ইমরান হাসান রোজ,সিভিল ইঞ্জিনিয়ার অনিক মাহমুদ, হিসাব কর্মকর্তা ফরহাদ হোসাইন উপস্থিত থেকে নিজ নিজ দায়ীত্ব পালন করেন। 

অংশগ্রহণকারী কৃষকরা প্রশিক্ষণের মাধ্যমে খরা মোকাবিলায় উপযোগী কৃষি প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন এবং নিজেদের কৃষি কার্যক্রমে তা প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত