জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ভুয়া এসআই সেজে গাঁজা পাচার

‎লালমনিরহাটে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩

ছবি- প্রতিনিধি

‎লালমনিরহাটের সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর থানাধীন রাজপুর ইউনিয়নের কাজলীর বাজার সংলগ্ন সতী নদীর পাশে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।

‎​গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের নওশাদ আলীর ছেলে  মোঃ মঞ্জুর আলম (৪০), একই এলাকার ইন্তাজ আলীর ছেলে মোঃ লিটন (৩০) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাউডাঙ্গা এলাকার টাঙ্গুরা মামুদের ছেলে মোঃ হারুন অর রসিদ (৫০)

‎​পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ধৃত আসামীরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআই (সাব-ইন্সপেক্টর) পরিচয় দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহজনক মনে হলে তারা সাহসিকতার সাথে তাদের আটক করে পুলিশকে খবর দেন।

‎​পরবর্তীতে সেই সংবাদের ভিত্তিতে ডিবি লালমনিরহাটের একটি আভিযানিক দল এসআই (নিঃ) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের হেফাজত থেকে ৯ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

‎​এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

‎লালমনিরহাটে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎লালমনিরহাটের সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর থানাধীন রাজপুর ইউনিয়নের কাজলীর বাজার সংলগ্ন সতী নদীর পাশে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।

‎​গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের নওশাদ আলীর ছেলে  মোঃ মঞ্জুর আলম (৪০), একই এলাকার ইন্তাজ আলীর ছেলে মোঃ লিটন (৩০) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাউডাঙ্গা এলাকার টাঙ্গুরা মামুদের ছেলে মোঃ হারুন অর রসিদ (৫০)

‎​পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ধৃত আসামীরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআই (সাব-ইন্সপেক্টর) পরিচয় দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহজনক মনে হলে তারা সাহসিকতার সাথে তাদের আটক করে পুলিশকে খবর দেন।

‎​পরবর্তীতে সেই সংবাদের ভিত্তিতে ডিবি লালমনিরহাটের একটি আভিযানিক দল এসআই (নিঃ) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের হেফাজত থেকে ৯ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

‎​এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

‎

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত