জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ভাসমান অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

ছবি- প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়  ব্রহ্মপুত্র নদে ভেসে আসা আনুমানিক ৫ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭ টায়  ব্রহ্মপুত্র নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন সেখানকাট স্থানীয় বাসিন্দারা। পরে তারা স্থানীয় কয়েকজনের সহযোগিতায় দ্রুত নদী থেকে শিশুটির মরদেহ ডাঙায় তোলে এবং চিলমারী মডেল থানায় খবর দেন। তবে এখন পর্যন্ত শিশুটির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, নৌ পুলিশ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। আমরা বিষয়টি অবগত আছি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ভাসমান অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়  ব্রহ্মপুত্র নদে ভেসে আসা আনুমানিক ৫ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭ টায়  ব্রহ্মপুত্র নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন সেখানকাট স্থানীয় বাসিন্দারা। পরে তারা স্থানীয় কয়েকজনের সহযোগিতায় দ্রুত নদী থেকে শিশুটির মরদেহ ডাঙায় তোলে এবং চিলমারী মডেল থানায় খবর দেন। তবে এখন পর্যন্ত শিশুটির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, নৌ পুলিশ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। আমরা বিষয়টি অবগত আছি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত