জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ বিজিবির অধীনস্থ খাঁনপুর বিওপি, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। 

অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ১ হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৫১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, ১০ প্যাকেট বিভিন্ন খাদ্যপণ্য, ৩৬ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা এবং ১২ প্যাকেট আগরবাতি জব্দ করা হয়।

জব্দকৃত এসব মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৩ হাজার ৩৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ বিজিবির অধীনস্থ খাঁনপুর বিওপি, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। 

অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ১ হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৫১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, ১০ প্যাকেট বিভিন্ন খাদ্যপণ্য, ৩৬ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা এবং ১২ প্যাকেট আগরবাতি জব্দ করা হয়।

জব্দকৃত এসব মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৩ হাজার ৩৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত