জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বকশীগঞ্জে নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু,তরুনের মরদেহ উদ্ধার

ছবি- প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

সবুজ আলম বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। 

স্থানীয় ও থানা পুলিশ জানায়, সবুজ আলম একজন মাদকাসক্ত ছিল। সে মাদকের জন্য প্রায়ই তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজ ঘরে ছটফট করতে করতে মারা যায় সে। পরে মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সবুজ আলমকে মৃত দেখতে পায়। রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ নিজ বাড়ি থেকে সবুজের মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, তরুনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু,তরুনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

সবুজ আলম বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। 

স্থানীয় ও থানা পুলিশ জানায়, সবুজ আলম একজন মাদকাসক্ত ছিল। সে মাদকের জন্য প্রায়ই তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজ ঘরে ছটফট করতে করতে মারা যায় সে। পরে মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সবুজ আলমকে মৃত দেখতে পায়। রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ নিজ বাড়ি থেকে সবুজের মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, তরুনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত