নওগাঁর আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটা উপজেলার খাদ্য গুদাম ঘাট এলাকায় আত্রাই নদীতে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আত্রাই নদীতে পোনামাছ অবমুক্ত করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে আত্রাই নদী এবং বিভিন্ন আবাসনে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে নদী ও জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের জন্য মাছের সহজলভ্যতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণি সম্পাদক কর্মকর্তা ডাঃ আবু আনাছ,থানার অফিসার ইনচার্জ মো.মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো আব্দুল জলিল চকলেট,সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সহসভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.শাহাদাৎ হোসেন রকেট সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে পরিকল্পিতভাবে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন