জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

জয়পুরহাটে যুক্তিতর্কের লড়াই,জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যেগে এবার ১২তম আসরে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিন ব্যাপি জেলার মাধ্যমিক পর্যায়ে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ আসরে অংশগ্রহণ করেন। 

পাল্টাপাটি যুক্তিতর্কের লড়াই যুদ্ধে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের আসর জমজমাট হয়ে ওঠে। আসরে বিচারক, মডারেটর, সময় নিয়ন্ত্রক ও বিজ্ঞানের শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।  

বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ান হয় জেলার পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করেছেন জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 

শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ান দলের মালিহা মমতাজ। বিতর্ক উৎসবে মডারেটরের দায়িত্বে ছিলেন আক্কেলপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী। বিচারকের দায়িত্ব পালন করেন, আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. নূরে আলম সিদ্দিকী, কাশিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দীকুর রহমান তালুকদার ও গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ। 

সকাল দশটায় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে এ আসরের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আযিযুল হাকিম। 

দিন ব্যাপি এ বিতর্ক উৎসবে প্রতিযোগী হিসেবে অংশ নেন জয়পুরহাট রামদেও সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই কাকলী শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়,পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর ফজর উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়। 

বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন, কালের কণ্ঠ ও নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী, কালাই সাংবাদিক পরিষদের সাধারন সম্পাদক এম এ করিম, সমকালের জেলা প্রতিনিধি ও সমন্বয়ক শাহারুল আলম, আক্কেলপুর প্রতিনিধি মওদুদ আহম্মেদ, ক্ষেতলাল প্রতিনিধি নজরুল ইসলাম, কালের কন্ঠের কালাই প্রতিনিধি এসএম সউদ আব্দুল্লাহ, জনকন্ঠের কালাই প্রতিনিধি মোকারম হোসাইন, নয়া দিগন্তের ডিজিটাল বিভাগের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম আকন্দ, সাংবাদিক রনি আকন্দ, আতাউর রহমান, সেলিম সরোয়ারসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে যুক্তিতর্কের লড়াই,জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত