জ্বালানি খাতে ন্যায্যতা প্রতিষ্ঠা, লুণ্ঠনমূলক মূল্যহার রোধ এবং টেকসই ব্যবস্থাপনার দাবি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার’ শীর্ষক নাগরিক সংলাপ।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি সেবা পাওয়ার অধিকার নিয়ে এই সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে বক্তারা বলেন, জ্বালানি হলো জনগণের মৌলিক মানবাধিকার। বর্তমান জ্বালানিতন্ত্রের ত্রুটি ও আমদানিনির্ভরতার কারণে সাধারণ ভোক্তা ও রাষ্ট্র উভয়কেই চড়া মূল্য দিতে হচ্ছে।
আলোচনায় বক্তারা আরও বলেন, জ্বালানি খাতে উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ব্যবহার পর্যন্ত সব স্তরে প্রাতিষ্ঠানিক ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।
একচেটিয়া নিয়ন্ত্রণ ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট জ্বালানি দারিদ্র্য নাগরিকদের সক্ষমতা হ্রাস করছে। তাই জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন এবং ন্যায্য ও যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি জানান তারা।
নাগরিক সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, গবেষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দেশের জ্বালানি খাতের টেকসই সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন