জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 

ভবিষ্যতেও পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দিনাজপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 

ভবিষ্যতেও পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত