জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুর্যোগে ভেঙে পড়ে না সরকার,চরের ৪০০ পরিবারে সহায়তা প্রদান

ছবি : প্রতিনিধি

দুর্যোগে ভেঙে পড়ে না সরকার, বরং আরও শক্ত হয়ে মানুষের পাশে দাঁড়ায়”—এমন বার্তা দিয়ে নাটোরের লালপুরে পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নওশারা সুলতানপুর ও দিয়ার শংকরপুর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। 

এর মধ্যে নওশারা সুলতানপুরে ২১৪ পরিবার এবং দিয়ার শংকরপুরে ১৮৬ পরিবারের মাঝে ৩০ কেজি করে চালের পাশাপাশি ডাল, ভোজ্য তেল, চিনি, চিড়া-মুড়ি, প্রয়োজনীয় ওষুধ ও নগদ অর্থ প্রদান করা হয়।

সহায়তা বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট—যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকারের পূর্ণ সক্ষমতা রয়েছে। বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে এবং তাদের দুর্দশা লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ চরের মানুষদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চরে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আগের শাসনামলে পদ্মার চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে কাজ করছে এবং চরের সম্ভাবনাময় অর্থনৈতিক কার্যক্রমে গতি আনতে উদ্যোগ গ্রহণ করবে।

তিনি বলেন, শুধু দুর্যোগকালেই নয়, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। কোনো মানুষ বা পরিবারকে অনিশ্চয়তায় থাকতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুর্যোগে ভেঙে পড়ে না সরকার,চরের ৪০০ পরিবারে সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত