জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক ১,সিএনজি জব্দ

ছবি : প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ কামাল হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে মানিক (২২) নামে অপর এক যুবক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক কামাল হোসেন ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুল এলাকার মো. ইসলামের ছেলে। পলাতক মানিক একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাহাড়পাড়া এলাকার জাহিদ আলমের ছেলে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) হৃদয় পাল ও এএসআই (নিঃ) জসিম উদ্দিনসহ পুলিশের একটি দল বড়ুয়া পাড়া চার রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় ১১-৩৩১৫ নম্বরের একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই কার্ডে থাকা ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানকালে সিএনজিতে থাকা কামাল হোসেনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর যুবক মানিক সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি সিএনজি জব্দ করা হয়েছে। 

অপর আসামি পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবং উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক ১,সিএনজি জব্দ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত