জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জমকালো আয়োজনে

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছবি- প্রতিনিধি

​বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘এএসকে প্রোপার্টিজ’ (ASK Properties)-এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

​মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে বেলা ১১টায় নগরীর পিঁপড়া কনভেনশন সেন্টারের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ সভা সঞ্চালনা করেন শিরাজী ফেরদৌস ইমন এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সামসুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা শারমীন নেলী এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বরেন্দ্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক প্রকৌশলী শাকিলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক গণকন্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ও বাংলাদেশ মেইল ২৪ এর রাজশাহী ব্যুরো ইব্রাহীম হোসেন সম্রাট, দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার মাসুদ আলী পূলক, রাজশাহীর সময় এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান টনি, দৈনিক আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো মঈন উদ্দিন-সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, "সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে—এটাই প্রত্যাশা।" বক্তারা দেশ ও জাতির কল্যাণে সত্যের পক্ষে অবিচল থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

​সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত