জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জামালপুরে আসামি ছিনিয়ে নিতে হামলা ৪ পুলিশ সদস্য আহত

ছবি- প্রতিনিধি

জামালপুরে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়ে চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নং চর এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মেলান্দহ থানা পুলিশের এসআই হিমন (৩৪), এএসআই আওয়ার (৩৭), আবু রায়হান (৪০) ও কনস্টেবল আবু তাহের (২৯)  মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুছের পুত্র এনামুল হক (৩০) কে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নং চরে আভিযান চালিয়ে আটক করে।

এ সময় এনামুল হক ও তার পরিবারের অন্য সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।  এক পর্যায়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এতে ৪জন পুলিশ সদস্য আহত হয়। 

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এনামুল হককে ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই হিমনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মাদক মামলার পরোয়নাভুক্ত আসামিকে ধরকে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছে। আসমি এলামুল হক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রত্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জামালপুরে আসামি ছিনিয়ে নিতে হামলা ৪ পুলিশ সদস্য আহত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়ে চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নং চর এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মেলান্দহ থানা পুলিশের এসআই হিমন (৩৪), এএসআই আওয়ার (৩৭), আবু রায়হান (৪০) ও কনস্টেবল আবু তাহের (২৯)  মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুছের পুত্র এনামুল হক (৩০) কে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নং চরে আভিযান চালিয়ে আটক করে।

এ সময় এনামুল হক ও তার পরিবারের অন্য সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।  এক পর্যায়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এতে ৪জন পুলিশ সদস্য আহত হয়। 

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এনামুল হককে ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই হিমনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মাদক মামলার পরোয়নাভুক্ত আসামিকে ধরকে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছে। আসমি এলামুল হক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রত্রিয়া চলমান রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত