জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলে তৃণমূল নেতাকর্মীদের পছন্দ তারেকুল

ছবি : প্রতিনিধি

​ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। 

বিশেষ করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা মো. তারেকুল ইসলাম তালুকদারকে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও তরুণ ছাত্রসমাজ।

​দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক যুগেরও বেশি সময় ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন তারেকুল ইসলাম। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজনৈতিক সংকটময় সময়েও তিনি মাঠ ছাড়েননি। আন্দোলন করতে গিয়ে একাধিকবার নির্যাতনের শিকার হলেও দলীয় কর্মসূচিতে তার নিয়মিত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

​দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তিনি আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৮ সালে ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

সর্বশেষ ২০২০ সালে গঠিত কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। এ ছাড়া বর্তমানে তিনি আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

​স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি আনুগত্যের কারণে উপজেলার প্রতিটি ইউনিয়নে তার একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। 

তরুণ কর্মীদের ভাষ্য, বর্তমান প্রেক্ষাপটে কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে একজন রাজপথকেন্দ্রিক নেতার প্রয়োজন, যার উপযুক্ত উদাহরণ তারেকুল ইসলাম।

​তৃণমূলের একাধিক কর্মী জানান, রাজপথের পরীক্ষিত নেতৃত্বকেই সংগঠনের দায়িত্বে আনা উচিত। কোনো ধরনের লবিং বা সুযোগসন্ধানী রাজনীতির বিপরীতে রাজপথের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হলে কাঁঠালিয়া উপজেলা ছাত্রদল একটি আদর্শিক সংগঠনে পরিণত হবে।

​এখন কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের তরুণ সমাজ ও তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলে তৃণমূল নেতাকর্মীদের পছন্দ তারেকুল

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত