জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চলের দুর্গম এলাকা এখন মাদকের স্বর্গরাজ্য

ছবি- প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা সীমান্তের  ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৪২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলেও কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল পালিয়ে যায়। ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী সুপার মুনতাসির মামুন মুন।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত জয়নালের কাছ থেকে ৪০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। তবে দুর্গম চরাঞ্চল ও যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। নারায়ণপুর যেন ইয়াবার স্বর্গরাজ্য হয়ে পড়েছে। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক জয়নালকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই দিন রাতে কচাকাটা থানার গাবতলা বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ২৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চলের দুর্গম এলাকা এখন মাদকের স্বর্গরাজ্য

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রাম জেলা সীমান্তের  ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৪২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলেও কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল পালিয়ে যায়। ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী সুপার মুনতাসির মামুন মুন।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত জয়নালের কাছ থেকে ৪০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। তবে দুর্গম চরাঞ্চল ও যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। নারায়ণপুর যেন ইয়াবার স্বর্গরাজ্য হয়ে পড়েছে। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক জয়নালকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই দিন রাতে কচাকাটা থানার গাবতলা বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ২৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত