জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

‎পাঁচবিবির কুখ্যাত মাদকব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

ছবি : প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আমিনুল ইসলাম (৫৪) নামের পাঁচবিবির এক কুখ্যাত মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

‎‎গ্রেফতারকৃত আমিনুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের নন্দইল গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।

‎‎রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে  বিকেল ৩টা পর্যন্ত বগুড়া জেলার শিবগঞ্জ ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

‎‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাটের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ  নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে৷

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

‎পাঁচবিবির কুখ্যাত মাদকব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আমিনুল ইসলাম (৫৪) নামের পাঁচবিবির এক কুখ্যাত মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

‎‎গ্রেফতারকৃত আমিনুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের নন্দইল গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।

‎‎রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে  বিকেল ৩টা পর্যন্ত বগুড়া জেলার শিবগঞ্জ ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

‎‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাটের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ  নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে৷

‎

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত