জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক দুইটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ মৌচুষা বিওপির একটি টহল দল বিরল উপজেলার ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালায়। 

এসময় সীমান্ত পিলার ৩২৯/৯-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন রাত ১১টা ৪০ মিনিটে ডুংডুংগী বিওপির সদস্যরা বিরল উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৩২৫/৫-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক দুইটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ মৌচুষা বিওপির একটি টহল দল বিরল উপজেলার ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালায়। 

এসময় সীমান্ত পিলার ৩২৯/৯-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন রাত ১১টা ৪০ মিনিটে ডুংডুংগী বিওপির সদস্যরা বিরল উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৩২৫/৫-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত