জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দলীয় শৃঙ্খলা ভঙ্গে নবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদক ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে ওসমান গনি বাবু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওসমান গনি বাবু উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তার প্রাথমিক সদস্যপদসহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ স্থগিত থাকবে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারী, দলের সুনাম ক্ষুণ্নকারী কিংবা মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতাদের কোনো স্থান নেই। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ওসমান গনি বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দলীয় নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গে নবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদক ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে ওসমান গনি বাবু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওসমান গনি বাবু উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তার প্রাথমিক সদস্যপদসহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ স্থগিত থাকবে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারী, দলের সুনাম ক্ষুণ্নকারী কিংবা মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতাদের কোনো স্থান নেই। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ওসমান গনি বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দলীয় নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত