জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

নিজ পরিবেশ পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেহানা খাতুন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক আদাউর রহমান, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ছানোয়ার হোসেন ও মোখফিজুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ রোগ প্রতিরোধে সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

বক্তারা আরও বলেন, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগেই গড়ে তোলা সম্ভব একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজ পরিবেশ পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেহানা খাতুন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক আদাউর রহমান, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ছানোয়ার হোসেন ও মোখফিজুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ রোগ প্রতিরোধে সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

বক্তারা আরও বলেন, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগেই গড়ে তোলা সম্ভব একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত